1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মানিকগঞ্জ হরিরামপুর চরে জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে যুবদের বিক্ষোভ সমাবেশ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পঠিত
মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ(১৩-৭-২০২৩)
“জলবায়ু ন্যায্যতা চাই,জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবকদের ভূমিকা বৃদ্ধি করতে হবে”এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে  বেসরকারি সংগঠন বারসিক ও পাটগ্রাম চর যুব সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আজ মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার পাটগ্রাম চরে লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ও নটাখোলা উচ্চ বিদ্যালয় চত্বরে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী প্রধান দেশগুলোর প্রতি যুবকদের বিক্ষোভ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভা ও সমাবেশে পাটগ্রাম চর যুব সেচ্ছাসেবক টিমের সভাপতি যুবনেতা মো.ফয়সাল হোসেনের সভাপতিত্বে ও বারসিক কর্মসূচি কর্মকর্তা মো.মুক্তার হোসেনের সঞ্চালনায় কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নটাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মো.এনায়েত হোসেন, ইউপি সদস্য মো.মোতালেব হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা বেগম, যুব সেচ্ছাসেবী কাউসার হোসেন, রফিকুল ইসলাম, রুনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, আমরা চরাঞ্চালের মানুষ। প্রতিনিয়ত আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়।জলবায়ু পরিবর্তনের দায়ী না হয়েও আক্রান্ত হই। কন্ঠদিয়ে যুবরা বলে- আমরা জলবায়ু পরিবর্তন জন্য দায়ী প্রধান দেশগুলোর প্রতি আহবান জানাই আমাদেরকে অনতিবিলম্ব ক্ষতিপূরণ দিতে হবে। সবার জন্য জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। জলবায়ু ক্ষতিপূরণ দিয়ে কার্বন নিঃসরণ হ্রাস করতে হবে। পাশাপাশি যুবকদের সক্ষমতা বৃদ্ধিতে আমরা বিভিন্ন ধরনের সৃজনশীল কার্যক্রম করে যাচ্ছি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park