
ইমদাদুল ইসলাম রনি
চান্দিনা উপজেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় এসকি উ গ্রুপের উদ্যোগে হত দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে অনুদান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এসকি উ গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি- এ জেড এম শফিউদ্দিন শামীম সাহেব।অদ্য ১৪ জুলাই ২০২৩ রোজ শুক্রবার এসকি উ ফাউন্ডেশনের উদ্যোগে শিলমুড়ী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে কর্মহীন লোকদের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের লক্ষে ৯জনকে ব্যাটারিচালিত অটোরিকশা , ৯ জন বিধবা ও অসহায়ের মাঝে সেলাইমেশিন, ৯ জন দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য সহায়তা সহ বিভিন্ন অনুদান দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বরুড়া উপজেলার সাবেক ছাত্রলীগের সফল সভাপতি মোঃ ফরহাদ হোসেন এলএলবি বলেন- শফিউদ্দিন শামীম সাহেবের এমন মহৎ কাজের জন্য এলাকাবাসী সর্বদাই ওনাকে পাশে পেতে চায় এবং ওনার জন্য দোয়া ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।