1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তিতাসে ব্যারিষ্টার নাঈম হাসানের পথসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৯৭ বার পঠিত
  1. সাকিব হোসেইন, (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা ১ (দাউদকান্দি-তিতাস) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম হাসান জামিল সাত্তার এর পুত্র কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান শনিবার বিকালে তিতাস উপজেলায় পথসভা ও আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রচারনা শুরু করেন। দিনব্যাপী এ প্রচারনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্যে রাখেন।

    আলোচনা সভায় বক্তৃতা কালে, তিনি তার পারিবারিক ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তিনি ২০১৪ সালে তার প্রতি জনগন যে সারা দিয়েছিল, ভবিষ্যতে ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ও নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

    দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী এ তরুন নেতা বলেন, আমার রাজনৈতিক অতীত কর্মকান্ডের ধরুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ নেতা বলেন, বিজয়ী হতে পারলে কুমিল্লা -১ আসনের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবেন। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার ও আশা ব্যাক্ত করেন। তিনি উপজেলার জিয়ারকান্দি, কড়িকান্দি, গাজীপুর ও বাতাকান্দি এলাকায় পথসভা করার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে প্রচারনা চালানোর ঘোষণা দেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park