1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৭৯ বার পঠিত

 

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

 

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী রিয়াদ(২২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরন করেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং পরিবারে শোকের মাতম চলছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বাগময়না গ্রাম নিবাসী আব্দুর কাছের এর ছেল ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ এর স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী রিয়াদ আহমদ (২২) বিগত ১৩ ই জুলাই রোজ বৃহস্পতিবার সন্ধ্যালগ্নে মোটরসাইকেল চালিয়ে রানীগঞ্জ সেতু পারাপারের সময় হঠাৎ করে জনৈক পথচারী মোটরসাইকেল এর সামনে পড়েন। এই পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়ে শিক্ষার্থী রিয়াদ আহমদ (২২) গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি দেখা দিলে ১৫ ই জুলাই রোজ শনিবার ঢাকা শহরস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টানা চারদিন হাসপাতালের বেটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১৬ ই জুলাই রোজ রবিবার দিবাগত রাত প্রায় ১১ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ আহমদ (২২) মৃত্যু বরন করেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আর পরিবারে শোকের মাতম চলছে।
১৮ ই জুলাই রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় রিয়াদের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park