1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বীর মুক্তিযোদ্ধার পরিবারের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী স্থানীয় সন্ত্রাসীদের

  • আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ :

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাজুলীয়া ইউনিয়নের ভোজরগাতি গ্রামের মৃতঃ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান সরদারের পরিবারের কাছে চাঁদা দাবী করেছে একই এলাকার রফিক সরদারের ছেলে সন্ত্রাসী হাবিব সরদার ও তার সংঘবদ্ধ দল।
সরেজমিনে গেলে জানা যায় বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহমান সরদার সারা দেশের ন্যায় মুক্তি যোদ্ধাদের নামে বরাদ্দকৃত বীর নিবাস বরাদ্দ হয়। বরাদ্দকৃত ঘরের মুল্য ১৪লক্ষ ১০ হাজার টাকা। ব্যপারটা এলাকায় জানা জানি হলে সহজ সরল এই পরিবারের বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সুফিয়া বেগম এর নিকট সন্ত্রাসী হাবিব ও তার দলবল এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে সন্ত্রাসীরা তার ছেলে মাসুদ সরদারকে মেরে ফেলার হুমকী দেয়। সন্ত্রাসীদের এই সকল হুমকী শুনে সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর হসপাতালে ভর্তি আছে।
সুফিয়া বেগমের সাথে গোপালগঞ্জ সদর হাসপাতালে দেখা করতে গেলে তিনি বলেন, আমার স্বামী ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে গিয়েছিল, দেশ স্বাধীন করেছে। আজ আমাদের মাথা গোজার ঠাই নাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের কে একটি ঘর দিয়েছে আমরা আমাদের জায়গায় এই ঘর তুলতে গিয়ে বাঁধা দিল সন্ত্রাসী হবিব সরদার। সে আমাকে হুমকী দেয় আমি যদি তাকে ২ লক্ষ টাকা না দেই তাহলে সে আমার ছেলেকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। আমার বাড়িটা গ্রাম ছেড়ে একটু দুরে। আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।
এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধার সন্তান মাসুদ সরদার একটি অভিযোগ দায়ের করেন গোপালগঞ্জ জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।মাসুদ সরদার বলেন এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park