1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ায় মোর্শেদা ক্লিনিকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা,

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৬০ বার পঠিত

দৈনিক ,মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকে নোংরা পরিবেশে চিকিৎসাসেবা প্রদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে সাত দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

(২৪ জুলাই) সোমবার সকালে নড়াইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার মানোন্নয়নে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ সোমবার লোহাগড়া উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নড়াইল জেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে লোহাগড়ার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় মোর্শেদা ক্লিনিকের স্টোরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নোংরা পরিবেশ, অপারেশন থিয়েটারে আলোর স্বল্পতা, যন্ত্রপাতি সঠিক প্রক্রিয়ায় জীবাণু মুক্ত না করাসহ নানাবিধ ত্রুটি ধরা পড়ে।

তাই ক্লিনিকটিকে অর্থদণ্ডের পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে সকল ত্রুটি সংশোধনের নির্দেশ দেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, জনগণের চিকিৎসাসেবার মান নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা সিভিল সার্জন অফিসের ডা. শুভাশিস বিশ্বাস ও আনসার সদস্যরা সহায়তা করেন।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park