1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে নদী থেকে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে নলজুর নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ২৪ শে জুলাই রোজ সোমবার সন্ধ্যালগ্নে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রাম সংলগ্ন স্লুইস গেইট এলাকায় নলজুর নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সজিব এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জগন্নাথপুর পৌর সভার ৯ নং ওয়ার্ডের খালিক নগর এর বাসিন্দা জনৈক কবির মিয়ার বাড়ী হইতে অনুমান ২শত গজ দক্ষিণে নলজুর নদী থেকে প্রায় ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার করেন। রাতে মরদেহ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারীতে রাখা হয়। এবং ২৫ শে জুলাই রোজ মঙ্গলবার সকালে সিআইডি’র একটি টিম এই লাশের ফিংগারপ্রিন্ট সংগ্রহ করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নলজুর নদী থেকে প্রায় ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই ভাসমান অর্ধগলিত লাশের পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি। কোথাও কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে থানায় জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। যোগাযোগ এর জন্য জগন্নাথপুর থানার মোবাইল নাম্বার – ০১৩২০-১২০৮৪৭।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park