1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কাফনের কাপড় মাথায় বেধেঁ কুমিল্লায় যুবলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২২৪ বার পঠিত

মো. সাকিব হোসেইন, (কুমিল্লা) সংবাদদাতা: সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও মোটরবাইক শোডাউন করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ।

রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় কাফনের কাপড় মাথায় বেধেঁ তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মটরবাইক শোডাউন এর মধ্য দিয়ে গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়ক হয়ে চট্রগ্রাম মহাসড়ক দাউদকান্দি টোল প্লাজা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সারোয়ার হোসেন বাবু।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, দেবিদ্বার উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন রুবেল, জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, ইয়াসিন খাঁন সুমনসহ বিভিন্ন উপজেলা যুবলীগের হাজারো নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park