1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ৪ আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে পৃথক অভিযান পরিচালনা করে ৪ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সামছুল আরেফিন ও অলক দাস এর নেতৃত্বে একদল পুলিশ ৪ ঠা আগষ্ট রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ ফজল মিয়া’র ছেলে সিআর-১২৭/২৩(জগঃ) এর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী রিয়াজ, শিবগঞ্জ বাজার (কুবাজপুর) নিবাসী দয়াল রুহিদাস এর ছেলে দায়রা-২২৪ এর
আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ফলন রুহি, জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় ছেমেদ মিয়ার কলোনীতে বসবাসকারী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের মোঃ কাছা মিয়ার ছেলে জিআর- ১০৫/২২(জগঃ.) এর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ খালেদ মিয়া, জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রাম মোঃ তরফ উল্লাহ ভূইয়ার ছেলে জিআর-১০৫/২২(জগঃ) এর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ রায়হান আলী ভূইয়া ওরফে রায়হানমিয়া (১৯) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসামীদের ৫ ই আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park