1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মোংলায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত -১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

মোঃ এরশাদ হোসেন রনি,মোংলা
মোংলায় কাভার্ড ভ্যান এর ধাক্কায় সুবোধ রঞ্জন ঢালী (৩৫) নামে বিআরডিবি ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার মিঠাখালী ইউনিয়নের গাজীর ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার নির্মল চন্দ্র ঢালীর ছেলে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত দায়িত্ব পালনের উদ্দেশ্যে নিজ মোটরসাইকেল যোগে শরণখোলা উপজেলায় যাওয়ার পথে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গাজীর ব্রীজ নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান এর সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চটেরহাট পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম
বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও কাভার্ড ভ্যানের চালক মোঃ আনিছুর রহমানকে আটক করা হয়েছে। আটক চালক আনিছুর রাজবাড়ী জেলার কাচারিপাড়া এলাকা মৃত সৈয়দ আলী প্রামাণিকের ছেলে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মোংলা কার্যালয়ের Participatory Rural Development Project (PRDP)-3 প্রকল্পের ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার সুবোধ রঞ্জন ঢালী’র মরদেহ বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park