1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে-২০২৩ ইং এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৮ হাজার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ১ লাখ ৩৮ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৩০১ জন ও ছাত্রী ৬৫ হাজার ৬৫৯ জন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) যথা সময়ে পরীক্ষা শুরু হয়। শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা বলছেন,এইচএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে,এই শিক্ষাবোর্ডে মানবিক বিভাগ থেকে ৯১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্য ছাত্র ৪৬ হাজার ৪২২ জন ও ছাত্রী ৪৪ হাজার ৬৭৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৮৫২ জন ও ছাত্রী ১৬ হাজার ৫৯৫ জন। ব্যবসায়ী বিভাগ থেকে ১৩ হাজার ২৯১ জন পরীক্ষার্থী এদের মধ্যে ছাত্র ৮ হাজার ৯৫০ জন ও ছাত্রী ৪ হাজার ৩৪১ জন। এ ছাড়া অন্যান্য বিষয় মিলে আরও ১২৭ পরীক্ষায় অংশ নিচ্ছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মঞ্জুর রহমান খান বলেন, “এইচএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যদিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park