1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে শেয়ালের কামড়ে ১২ জন আহত

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২২৬ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে শেয়ালের কামড়ে ১২ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এলাকায় শেয়ালের উপদ্রবে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছেন।
স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানাযায়, ১৬ আগষ্ট রোজ বুধবার ও ১৭ ই আগষ্ট রোজ বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৮ থেকে ৯ ঘটিকার মধ্যে দুই দিনে শেয়ালের কামড়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী আখলাকুল মিয়া(৩৫), সিপন মিয়া(৩০), আবুল মিয়া(২৮), খাসিলা গ্রাম নিবাসী মিন্টু সেন(৫৫), সেলিম মিয়া (৩৫), ঘুংগিয়ারগাঁও গ্রাম নিবাসী স্বজল দেবনাথ (৩৫), যোগলনগর গ্রাম নিবাসী রাসেল মিয়া(১৩),নিলয় দাস(১২) সুরেন্দ্র দাস(১৩), শ্যামল দাস (১৪), কলকলিয়া বাজার এর ব্যবসায়ী প্রভাত কর্মকার(৫৫), কলকলিয়া বাজারস্থ সাগর ভেরাইটিজ স্টোর এর কর্মচারী গণেশ দেবনাথ (২২) ও সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ ছুরুক মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সম্প্রতি জগন্নাথপুর উপজেলায় শেয়ালের উপদ্রব ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন গ্রামে মানুষের উপর শেয়াল আক্রমণ করছে। শেয়াল এর উপদ্রব থেকে মুক্তি পেতে অত্র এলাকাবাসী সরকারি ভাবে উদ্যোগ গ্রহন করা প্রয়োজন বলে মনে করছেন ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park