1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বামনায় শিক্ষার্থীকে ধর্ষন ও পর্নো গ্রাফির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২০৬ বার পঠিত

মো: মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনা জেলার বামনা উপজেলায় এক শিক্ষার্থীকে ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষন ও ধর্ষনের ভিডিও ধারণ করে প্রচারের হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। গেফতারকৃতরা স্বামী-স্ত্রী এবং উপজেলার অযোধ্যা গ্রামের হাসেম গরামীর ছেলে আলামিন ও তার স্ত্রী তাজেনুর বেগম।

শুক্রবার (১৮ আগষ্ট) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার অযোধ্যা গ্রাম থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে। এর আগে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বৃহস্পতিবার মধ্যরাতে বাদী হয়ে বামনা থানায় ধর্ষন ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ধর্ষক আলামিনের মোবাইল ফোন দিয়ে একজনের সাথে কথা বলতো ঐ শিক্ষার্থী। আলামিন সেই কথোপকথন রেকর্ড করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষন করে। শুধু তাই নয় আলামিনের স্ত্রী তাজেনুর বেগম ঐ শিক্ষার্থীর সাথে ধর্ষনের ভিডিও ধারণ করেন। ঐ ভিডিও স্বামী-স্ত্রী মিলে শিক্ষার্থীর বাবার ফোনে পাঠায়। শিক্ষার্থীর বাবা ঘটনাটি পুলিশকে জানালে আজ সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বামনা থানার ওসি মোঃ মাইনুল ইসলাম বলেন, ‘ওই শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park