1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলপরী নির্যাতনে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইবি

  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২২৪ বার পঠিত

ফুলপরী নির্যাতনে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইবি

মো:সাব্বির খান, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলপরী খাতুন নামে প্রথম বর্ষের শিক্ষার্থীকে রাতভর নির্যাতন ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় আইন প্রশাসক অধ্যাপক ড. আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। যেকোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে এ চূড়ান্ত ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ বলে জানান তিনি।

তিনি বলেন, ‘মহামান্য আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি নিদিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে। কর্তৃপক্ষ ওই নির্দেশনা অনুযায়ী সামনে চূড়ান্ত ব্যবস্থা নিলে তারা বহিষ্কার হয়ে যাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোন মুর্হুতর এই সিদ্ধান্ত নিতে পারে।’

এছাড়া আগামী বুধবার (২৩ আগস্ট) এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আদালতে সিদ্ধান্ত উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন প্রশাসক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘মহামান্য হাইকোর্টের সর্বশেষ নিদের্শনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park