1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় ইউএনও’র বিরুদ্ধে মৎস্য জীবিদের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৬৫ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হিংগার বিল নামের জলমহাল ইজারা দিয়ে দুই সমিতির নিকট থেকে খাজনা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হিংগার বিল নামক মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যরা।

আজ রবিবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ধর্মপাশা উপজেলার অনুর্ধ ২০ একর আয়তন বিশিষ্ট হিংগার বিল জলমহালটি ১৪৩০ বাংলাসন হতে ১৪৩২ বাংলা সন পর্যন্ত ইজারা নেয়ার জন্য হিংরা বিল মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ, যমুনা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ও সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে উপজেলা জলমহাল ব্যাবস্থাপনা কমিটি যাচাই বাছাই করে সমিতির নিবন্ধনের কাগজপত্র, সমিতির ঘর ও জলমহালের তীরবর্তী হিসেবে হিংরা বিল মৎস্যজীবি সমবায় সমিতি যোগ্যতার দিক দিয়ে প্রথম স্থান লাভ করে।পরে উক্ত সমিতির অনুকূলে হিংগার বিল জলমহালটি ইজারা প্রদান করা হয়। যথারীতি উক্ত সমিতির নিকট থেকে খাজনা আদায় করা হয়। আবেদনকারী অন্য দুই সমিতির মধ্যে যমুনা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ২ য় ও সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ৩ য় স্থান লাভ করে।
পরে যোগ্যতার দিক দিয়ে ৩য় স্থান অধিকারী সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ উক্ত জলমহাল ইজারা পাওয়ার জন্য জেলাপ্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ বরাবর আপিল করে।
আপিল করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার একক রিপোর্টের ভিত্তিতে সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর পক্ষে হিংগারবিল জলমহালের খাজনা নেয়ার নির্দেশ দেন জেলাপ্রশাসকের কার্যালয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল করার পর আমার(ইউএনওর)একক তদন্ত রিপোর্টের ভিত্তিতে সৈয়দপুর পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর পক্ষে হিংগার বিল জলমহালের খাজনা নেয়ার নির্দেশ আসে জেলাপ্রশাসকের কার্যালয় থেকে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park