1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২০১ বার পঠিত

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় “রক্ত দানেই সৃষ্টি হোক আত্মার বাঁধন” এই স্লোগান কে সামনে রেখে রক্তদাতাদেরকে এবং রক্ত দানে অবদান রাখায় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত তিন বছর পূর্বে নয়জন সমন্বয়কের হাত ধরে ১৭ আগস্ট ২০২০ সালে যাত্রা শুরু করেছিলো ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটি।
হাঁটি-হাঁটি পা-পা করে আজ ধোবাউড়া ব্লাডডোনার সোসাইটির তৃতীয় বছর পার হয়ে গিয়েছে। এই তিন বছরে ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন এলাকার ৬১৫ জন মুমূর্ষু রুগীকে রক্ত দেওয়া হয়েছে বলে জানা যায়।
শনিবার হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী গাবরাখালী গারো পাহাড় পর্যটনকেন্দ্রে ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ব্লাড ডোনার সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সমন্বয়ক শরিফ বিজয় ও আতিকুজ্জামান লিমন সঞ্চালনায় ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটির সমন্বয়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রক্ত দাতা সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি/প্রতিনিধিগণ, ধোবাউড়া ব্লাডডোনার সোসাইটির সমন্বয়ক শেখ শাহীন, নাজমুস সাকিব, রবিকুল ইসলাম বাবুল, জিহানুর রহমান শুভ, আজহারুল ইসলাম, সাংবাদিকবৃন্দ এবং সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটির সমন্বয়ক, এডমিন, মডারেটর ও রক্তদাতা সদস্যগণ প্রমুখ। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে সাধুবাদ জানিয়ে বলেন পৃথিবীতে রক্ত দানের চেয়ে মহৎ কাজ আর কোনটাই হতে পারে না। ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা এরকম মহৎ কাজ করে সর্বোচ্চ মানবতার পরিচয় দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park