1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পটুয়াখালীতে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস এবং মুষলধারে বৃষ্টি।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৬২ বার পঠিত

পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি: মোঃ সালাউদ্দিন রুবেল।

পটুয়াখালী বরিশালসহ ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস।
দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২২শে আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, পটুয়াখালী, বরিশাল, ঢাকা, ফরিদপুর, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ১২:৪৫ মিনিটে দক্ষিণ পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়াসহ ঘন্টায় ৪৫- ৬০ কিলোমিটার বেগে পটুয়াখালীতে একটানা মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। একটানা মুষলধারে বৃষ্টির কারণে শহরের অধিকাংশ রাস্তাঘাট পানিতে ভরে যায় এবং তারই সাথে নদী ও খালের পানি বৃদ্ধি পায়।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত দেয়া হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park