1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩৮৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ধ্বংসসহ দুই ব্যাবসায়িকে জরিমানা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১২৯ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়িকে ৮ হাজার টাকা অর্থদ-সহ জব্দকৃত ৩৮৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি ফুলবাড়ী পৌরশহরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ফুলবাড়ী পৌর বাজার কালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকান, কাঁচা বাজার, মাছ ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিষ্টি দোকান মালিক শফিকুল ইসলামকে পাঁচ হাজার এবং অপর মিষ্টি দোকান মালিক ইসমাইল হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি মিষ্টির দোকানের মতিচুরের লাড্ডুতে কাপড়ের রং মেশানো থাকায় সেগুলো ধ্বংস করা হয়।
এরপর একইদিন দুপুর পূর্বের অভিযানে জব্দকৃত ৩৮৪ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ থানা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি, থানার পরিদর্শক-ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি প্লাবন শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো. মোকাররম হোসেন, ফুলবাড়ী শাখা ক্যাবের সভাপতি মাসউদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ব্যবসায়িদেরকে সচেতনতা করাসহ দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। তবে বাজার মনিটরিং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। #

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park