1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দক্ষিণ সুরমা গোটাটিকর জামিয়া তা’লীমুল কুরআন সিলেটে প্রবাসীদের সংবর্ধনা

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২০৩ বার পঠিত

এম এ কাদির,
দক্ষিণ সুরমা গোটাটিকর (ষাটঘর) কদমতলি
শায়খুল কুররা হযরত মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ. প্রতিষ্ঠিত জামিয়া তা’লীমুল কুরআন সিলেটে প্রবাসীদের সংবর্ধনা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায়,প্রতিষ্টানের আঞ্জুমান কমপ্লেক্সে শায়খুল কুররা রাহ. মিলনয়াতনে জামিয়ার মুহতামিম মাওলানা ইমদাদুল হক নোমানীর সভাপতিত্বে ও নায়েবে মুহতামিম মাওলানা ইনাম বিন সিদ্দিকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রবাসী অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- জামিয়ার জেনারেল কমিটির উপদেষ্টা ও আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমের সদস্য,সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক,জামেয়ার উপদেষ্টা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, আলহাজ্ব মোঃ কাপ্তান হোসাইন,
সংবর্ধিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন জামিয়ার উপদেষ্টা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ আখলাক আহমদ, আঞ্জুমান মৌলভীবাজার জেলা সহ-সভাপতি, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ক্বারী আহমদ বিলাল জামেয়ার জেনারেল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাহজাহান কবীর ডালিম, আঞ্জুমান সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী হিফজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার জেনারেল কমিটির সহ-সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
অনুষ্ঠানে জামেয়া সংলগ্ন দুই শতক জমি ক্রয়ের জন্য আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক পাঁছ লক্ষ টাকা এবং আলহাজ্ব মোঃ কাপ্তান হোসাইন মাদরাসার উন্নয়ন কাজে এক লক্ষ টাকা প্রদানের ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park