1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবার পাটের বাম্পার ফলন

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসিও ফুটেছে । গ্রাম গঞ্জে পাট কাটা, জাগ দেওয়া, পাট ছড়ানো ও শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার বর্ষায় নদী নালা খাল বিলে প্রচুর পানি থাকায় পাট জাগ দিতে কোনও সমস্যা হয়নি কৃষকদের। এছাড়া, পাটের ফলন ভালো হওয়ায় প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ পাট পাওয়া গেছে। প্রতি মণ পাট ২১০০ থেকে ২২০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গত বছরের তুলনায় কৃষক এবার পাটের ফলন ভালো পেয়েছে। বাজারে পাটের দামও ভালো। কৃষি বিভাগ থেকে পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি । তেঁতুলিয়া ছাড়াও
জেলায় এবারে পাটের আবাদ ভালো হয়েছে। কৃষকের অর্থকরী ফসল সোনালি আঁশ হিসেবে পরিচিত পাট হারিয়ে যেতে বসেছিল। বর্তমানে বাজারে পাটের চাহিদা ও মূল্য বৃদ্ধির কারণে পাট চাষ দিন দিন বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park