1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বালাগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মনির হোসাইন

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

এম এ কাদির, বালাগঞ্জ :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোহাম্মদ মনির হোসাইন।বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (২৩ আগস্ট) বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মনির হোসাইন বক্তব্যের শুরুতে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহিদ হওয়া তাঁঁর পরিবারের সকল সদস্যদের স্মরণ ও তাদের রূহের মাগফেরাত কামনা করেন।
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামের সন্তান মনির হোসাইন তাঁর বক্তব্যে বলেন- ‘দেশের শিক্ষাজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য একসময় বিলেতে পাড়ি জমালেও আমার মন পড়েছিলো জন্মমাটিতে। তাই প্রবাসের কঠিন ও ব্যস্ততম সময়ের ফাঁক গলে দেশের মানুষের সেবা করার তাড়না প্রতিনিয়ত তাড়া করতো আমাকে। যে কারণে বিদেশে থেকেও নিয়মিতই আমার নিজ উপজেলা দক্ষিণ সুরমার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি নানাভাবে।’
তিনি বলেন- ‘শিক্ষাজীবন থেকেই আমি সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলাম। এবং বঙ্গবন্ধুর আদর্শ ও হাতে গড়া সংগঠন ছাত্রলীগের রাজনীতি এবং ছাত্র উন্নয়নমূলক কয়েকটি সংগঠনের সঙ্গে জড়িত। ছাত্রত্বকালে সিলেটে আইয়ুববিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি। ১৯৭৭-৭৮ সালে সিলেট মদন মোহন কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে কলেজের মসজিদ নির্মাণে অবদান রেখেছি। ১৯৮১ সালে সিলেট ল’ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে কলেজের স্থায়ী নিজস্ব ভূমির জন্য লিখিত দাবি পেশ করলে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।’
মনির হোসাইন বলেন- ‘বিদেশে অবস্থান করেও দেশের জন্য, আমার জন্মভূমি সিলেটের উন্নয়নের জন্য নানা প্রেক্ষাপট ও প্লাটফর্মে অবিরাম কাজ করে গিয়েছি। এক পর্যায়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হই। পরবর্তীতে আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী কর্তৃক ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করলে এই কমিটির সদস্য করা হয় আমাকে। বর্তমানে আমি সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামন্ড-লীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।’
আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী দাবী করে মনির হোসাইন সংবাদ সম্মেলনে বলেন- ‘যুক্তরাজ্য ও সিলেটে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের বেশ কয়েকটি শিক্ষাক্ষেত্র ও সামাজিক সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে মানব সেবায় নিয়োজিত রয়েছি। এছাড়া সিলেট-৩ আসনের আর্থসামাজিক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছি। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা- অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়নে কার্যক্রম অব্যাহত রেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফ্রি চক্ষু শিবির, গৃহনির্মাণ, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা করে যাচ্ছি।’
এসব রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম বিবেচনায় মনির হোসাইন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান মনির হোসাইন। এ বিষয়ে তিনি প্রদান মন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন
এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন মহলের সমর্থন পেতে যোগাযোগ অব্যাহত রাখছেন।
ইতমধ্যে নির্বাচনী তিন উপজলোর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় বুধবার বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে সিলেট-৩ আসনের প্রয়াত এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর স্মৃতি চারণ করে তিনির রূহের মাগফেরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park