1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় চ্যানেল ডিপির সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫৫৬ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় অনলাইন মিডিয়া চ্যানেল ডিপির উদ্যোগে নির্বাচিত গানের সংগীত প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। চ্যানেল ডিপির পরিচালক এনামুল হক এনি’র সভাপতিত্বে ও সংবাদ পাঠিকা জামিয়া সুলতানার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ। প্রতিযোগিতায় ৬ জন প্রতিযোগীর মধ্যে ১ম স্থান অজর্নকারী আরোহী সরকার ও ২য় স্থান অজর্নকারী আশিবুর রহমানকে ক্র্যাস্ট, বই ও সনদপত্র এবং অংশগ্রহণমূলক পুরস্কার হিসেবে বিদুর দাস বর্ণ, দূর্যয় সামন্ত তূর্য, পরিণীতা সরকার ও অপূর্ব হাসান ইমনকে ক্র্যাস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ নির্বাচিত এই গানের সংগীত প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্পন্সর করে কংশ আর্ট ও মাস্টার বাড়ি ট্রেনিং ইন্সটিটিউট।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park