1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দুমকিতে পিরতলা বাজার ব্যবসায়ীর দোকান ভাংচুর ও লুটপাট করে হয়রানি করার অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৮১ বার পঠিত

মোঃ ইলিয়াস উদ্দিন,
দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

দুমকিতে পীরতলা বাজার ব্যবসায়ী বণিক সমিতির পরিবেশ বিষয়ক সম্পাদক ও মুরাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন খানের দোকান ঘর ভাংচুর ও জবর-দখল করে হয়রানি করার অভিযোগ করেন শহিদুল ইসলাম ও পারভিন বেগমের বিরুদ্ধে।

শুক্রবার সকাল ১০টায় দুমকি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ থেকে বাজার মসজিদের দক্ষিণ পাশে ২০১৪ ইং সনে ১৯/১৮ ফুট জায়গা ২টাকা হিসেবে ৬৮০ টাকা প্রতি মাসে পরিশোধ করার শর্তে চুক্তিপত্র করে মেসার্স ইমরান স্টোর নামে ফ্লেক্সিলোড, গ্যাস ও ফলের ব্যবসা করে আসছিলাম। গত ২৬ শে আগস্ট ২০২২ ইং তারিখ সন্ধ্যায় শহীদুল ইসলাম ও পারভিন সহ ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার দোকান ঘরটি ভেঙ্গে ফেলে। এর প্রতিবাদে পিরতলা বাজার ব্যবসায়ী সমিতি মানববন্ধন পালন করে।
গত ৩রা আগস্ট ২০২৩ ইং তারিখ সকালে আমার দোকানের গ্যাসের মালামাল ঠিক করতে গেলে সন্ত্রাসী শহীদ ও পারভীন নিজেদের ঘরের মালামাল তছনছ করে আমাকে সহ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খান ও সাবেক সহ-সভাপতি মিরাজ খন্দকারের নামে দুমকি থানায় মামলা দায়ের করে হয়রানি করে আসছে। ”
লিখিত বক্তব্য তিনি আরো বলেন, “শহীদ ও পারভীনের চলাচলের পথে দোকান ঘর তুলে (লাল সবুজ) ৩লক্ষ টাকা এ্যাডভান্স নিয়ে মাসে ১০ হাজার টাকা ভাড়া দিচ্ছে। এখন তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাঙচুর করে আমাকে মামলা দিয়ে হয়রানি করছে। আমি এর প্রতিকার চাচ্ছি।”

এ বিষয়ে শহীদুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park