1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পটুয়াখালীর দুমকিতে পরিবারের খরচ সামলাতে না পেরে যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

মোঃ ইলিয়াস উদ্দিন, দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় সংসারের ব্যয় সামলাতে না পেরে ঋণগ্রস্ত হয়ে মামুন মৃধা (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামে এ ঘটনা ঘটে। মামুন মৃধা ওই এলাকার আ. করিম মৃধার ছেলে।

স্থানীয়রা জানান, নিজের আয়-উপার্জন না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েন মামুন মৃধা। সংসারের ব্যয়ভার বহন করতে পারছিলেন না। স্থানীয়দের কাছেও পরিবার পরিচালনার অক্ষমতার কথা জানিয়েছিলেন তিনি।

মামুনের ভাই লুৎফর মৃধা বলেন, “মামুন প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে শুনেছি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ”

তিনি আরও বলেন, “সংসার চালানোর জন্য মামুন অনেক টাকা ঋণ নিয়েছিলেন। এ দুশ্চিন্তা থেকে আত্মহত্যা করতে পারে।”

স্থানীয় ইউপি সদস্য মো. সোহরাফ হোসেন জানান, “তাদের পারিবারিক কোনো সমস্যা নেই। মামুন কীভাবে সংসার চালাবেন এ বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ হতাশার কথা অনেকের কাছেই বলেছিলেন।”

দুমকি থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, “যতটুকু জানা গেছে মামুনের পারিবারিক কোনো সমস্যা নেই। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park