
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
আজহারুল আলম সিপু
আজ ২৩ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১১.০০ টায়। ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য বাইসাইকেল, ছাতা, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। অনুষ্ঠানে জনাব মোঃ নুরের জামান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, ছাতক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উপজেলা পরিষদ, ছাতক; জনাব লিপি বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ছাতক। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।