1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জলঢাকায় ফেসবুকে প্রেমিক সেজে প্রতারণা, গ্রেফতার ০২ (দুই)

  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা, নীলফামারী, প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্ব করার পর প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক সেজে অর্থ দাবী করে প্রতারনা।গ্রেফতার ০২ (দুই)জন।

অভিযোগ সুত্রে জানাযায় মামলার বাদীনি একজন কলেজ ছাত্রী সালমা (ছন্দ নাম)। তার ফেসবুক আইডির মাধ্যমে মোঃ সেন্টু রহমান (২০) এর ফেসবুক আইডির সাথে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার মধ্যদিয়ে প্রেমের সম্পর্ক হয়।
প্রেমের সম্পর্কের এক পর্যায়ে মোঃ সেন্টু রহমান কৌশলে কলেজ ছাত্রীর একান্ত ব্যক্তিগত ছবি তার ফেসবুক আইডি এবং ম্যাসেঞ্জারে নেয়।। প্রেমিক সেন্টু রহমান সেই সব ছবি স্ক্রিন শর্ট এর মাধ্যমে স্থির চিত্র ধারণ করে।
পরবর্তীত সেন্টু রহমান ও তার বন্ধু মোঃ সারোযার হোসেন (২৫),মিলে ছবিগুলি কলেজ ছাত্রীকে দেখাইয়া বিভিন্ন সময় ব্লাকমেইল করে টাকা দাবি করে।
কলেজ ছাত্রী টাকা দিতে অস্বীকার করায় তারা তার একান্ত ব্যক্তিগত ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জারে পোস্ট করে এবং বাদীনিকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকলে কলেজ ছাত্রী বাধা হযে
প্রেমিক সেন্টু রহমান,তার বন্ধু সারোয়ার হোসেন সহ অজ্ঞাত নামে নীলফামারীর
জলঢাকা থানায় এজাহার দায়ের করেন।
জলঢাকা থানার মামলা নং- ০২/১৮৪, তারিখ-০১/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/(২)/(৩) ।
মামলার তদন্তকারী কর্মকর্তা,জানান
২৭ আগষ্ট”২৩ ইং তারিখ বিকাল ৬.০০ ঘটিকার সময় জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা’র নির্দেশনায়, জলঢাকা থানা অফিসার ইনচার্জ, এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার
শিবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সুকৌশলে আসামীদের গ্রেফতার করে জলঢাকা থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শিবপুর, হাজীনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা কামালের ছেলে মোঃ সেন্টু রহমান(২৩) ও পরশা থানার, ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম এলাকার বাসিন্দা সাইদুল রহমানের ছেলে মোঃ সারোযার হোসেন (২৫),
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আটককৃত আসামীগন ঘটনার সহিত জড়িত থাকার বিবরণ দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন। আসামীদের জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park