1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিরাজগঞ্জের তারাশে আমগাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত

মোরশেদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে আমগাছ থেকে নীরেন্দ্রনাথ সিংহ (৪১) নামে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯আগস্ট) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের খোর্দ মাধাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ধীরেন্দ্রনাথ নাথ সিংহ ওই গ্রামের মৃত জালো সিংহের ছেলে।

নিহতের পরিবারের বরাতে তাড়াশ এসআই আব্দুস সালাম জানান, অভাব-অনটনের সংসারে বিভিন্ন বিষয়ে পারিবারিক কলহ বিবাদ লেগেই থাকতো। এমতবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধীরেন্দ্রনাথ সিংহ লবন কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। সারারাত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোজাখুজি করেন। পরদিন সকালে তার বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দুরে সড়কের পাশে একটি আমগাছে স্থানীয়রা গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে বিষয়টি আত্নহত্যা নাকি হত্যা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park