1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেটে কবি শহীদ কাদরী’র সপ্তম প্রয়াণ দিবস উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৭ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের অন্যতম প্রধান কবি শহীদ কাদরী’র সপ্তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাতে চাঁদ এলে/লোকগুলো বদলে যায়/যেনো সারি সারি মুখোশ দুলছে কোনো/অদৃশ্য সুতা থেকে/আর হাওয়া উঠে/ধাতুময় শহরের কোনো সংগোপন ফাটল/কিংবা হাঁ-খোলা তামাটে মুখ থেকে/হাওয়া উঠে,হাওয়া উঠে/সমস্ত শহরের মিনারচূড়োয় হাওয়া উঠে/ওড়ে কত‌ শুকনো কাগজের / মতো স্বগতোক্তি/খড়কুটোর মতো ছোট ছোট স্বর/নৈরাশ্যের কালো ফুল। (ইন্দ্রজাল) ইত্যাদির বাংলা সাহিত্যের কালজ কবি স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া কবি শহীদ কাদরী ২০১৭ সালের ২৮ শে আগষ্ট নিউইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে‌ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী কবি শহীদ কাদরীর সপ্তম মৃত্যু বার্ষিকী -২০২৩ উদযাপন উপলক্ষে জার্মানিস্থ বেঙ্গল সেন্টার এর আয়োজনে ২৮ শে আগষ্ট সন্ধ্যারাতে সিলেট মহানগরীর একটি অভিজাত কনফারেন্স রুমে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কবিপত্নী কবি নাজমুন নেসা পিয়ারির পাঠানো স্বাগত বক্তব্য পাঠ করে শুনান শেরন আহমেদ।
কবির অনুরাগীর গভীর ভালবাসার, শ্রদ্ধায় তাঁকে স্মরণ করেছিলেন — তার আত্মার শান্তির জন্য প্রর্থনা করেছিলেন। হৃদয়রে আবেগ দিয়ে তাঁর কবিতা পাঠের ভেতর দিয়ে তাঁকে অর্পণ করেছিল হৃদয়ের অর্ঘ।
কবির কবিতা নিয়ে বিশ্লেষনমূলক আলোচনা করেন  অধ্যক্ষ কাইয়ূম চৌধুরী,অধ্যাপক সিতাব আলী,কবি শরীফ আহমদ,কবি এনামুল হক এনাম,কবি আব্দুল মুনিম,কবি মুবিন চৌধুরী,কবি সাদেক আহমেদ,তরুন সংগঠক সুহেল আহমেদ,সানী ,মাজু চৌধুরী,জাকিয়া সুলতানা,কবি বাবলী আহমেদ,রুমিমা ইসলাম,শাহীন আহমেদ,মোবারক আলী,পংকজ ভট্রাচার্জ,শ্রী পরিমল পাল,মার্স ডি কস্টা,মুহিন,শামস সুমন এবং আরো অনেকেই।
এর পরে একে একে কবির কবিতা পাঠ করেন এবং  আড্ডায় মেতে উঠেন সিলেটের তরুন কবি ও লেখকবৃন্দ্ব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park