1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আমরা করব জয় এর উদ্যোগে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী যুবককে উপকরণ উপহার

  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী যুবক মো. লিমনকে সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের চককবির এলাকার গুচ্ছগ্রামে গিয়ে মো. লিমনের খোঁজখবর নেয়াসহ চলাচলে সহায়তা উপকরণ তুলে দেন সংগঠনের সদস্যরা।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন সজল, সদস্য মো. রোমান, প্রচার ও গণ যোগাযোগ সম্পাদক আরিয়ান বাবু, ক্রীড়া সংগঠক তরিকুজ্জামান শুভসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. লিমন গার্মেন্টস কর্মী ছিলেন। তিনি গত রমজান ঈদের পর ফুলবাড়ী-রংপুর সড়কের যাত্রীবাহী বাসের হেলপারি শুরু করেন। চলন্তবাসে উঠতে গিয়ে পড়ে বাসের পেছনের চাকা তার পায়ের ওপর দিয়ে যায়। এতে থেঁতলে যায় তার দুই পা। তাকে দিনাজপুর এম. আব্দুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করানো হলে তার ডান পা কেটে ফেলেন চিকিৎসক। বর্তমানে থেঁতলে যাওয়া বাম পায়ের অবস্থা উন্নতি হওয়ায় কোনোকিছুর ওপর ভর করে চলাচল করতে সক্ষম হয়েছে। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park