1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মোংলায় পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪২ বার পঠিত

মোঃ এরশাদ হোসেন রনি,মোংলা
“নিজের বাড়ির আঙিনা নিজে পরিস্কার রাখুন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” এ শ্লোগানকে সামনে রেখে মোংলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে র‌্যালী, লিফলেট বিতরণ, মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে পৌর মার্কেট থেকে সচেতনতামূলক র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান’র নেতৃত্বে র‌্যালীতে পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তা/কর্মচারী বৃন্দ অংশ নেন।

র‌্যালি চলাকালে সড়কে পথচারীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান। এ সময় মশা নিধনে শহরের বিভিন্ন স্থানে বিশেষ ওষুধ স্প্রে করা হয়।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান বলেন, দেশে ডেঙ্গু আজ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে দরকার হলো ব্যক্তি পর্যায়ের সচেতনতা। ডেঙ্গু প্রতিরোধে সকল রাস্তা-ঘাট, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িসহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশা যাতে জন্ম না নিতে পারে এজন্য সকলকে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু করা হয়েছে। মশার বংশবিস্তার প্রতিরোধ অভিযান পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই চলবে। অভিযান অব্যাহত রাখতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park