
ফৌজি হাসান খান রিকু,
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নবনিযুক্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপন এর মতবিনিময় সভা ও সামাজিক সম্প্রীতি সমবেশ অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গণী তালুকদার,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রসিদ সিকদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন, লৌহজং মসজিদের ইমাম মো. মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব সাহা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ও সাংবাদিক অলক কুমার মিত্র, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল প্রমুখ৷
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল হোসেন সরকার, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ, মহিলা কর্মকর্তা আরাধনা রাণী কর্মকার, ডা: শ্যামল চন্দ্র পোদ্দার, লৌহজং পল্লী বিদ্যুৎ সমিতি (ডিজিএম) নিশীথ কুমার কর্মকার, মেদিনীমন্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ খান, বেজগাঁও ইউপি চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, তেউটিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গাঁওদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির, কলমা ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল মোতালেব, লৌহজং প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ৷#