1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বামনায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

মো: মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বামনা কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

পরে সকাল সাড়ে ৮ টায় উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার নেতৃত্বে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শেষে দলের জন্মদিন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করতে চাইলে পুলিশি বাঁধায় তা পন্ড হয়ে যায়।

বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মোঃ এনায়েত কবীর হাওলাদার। আরো বক্তব্য রাখেন- যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ঈসা খন্দকার, গোলাম কিবরিয়া, মারুফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম দিপু সিকদার, যুগ্ম আহ্বায়ক রায়হান নাজির ধলু, ছাত্রদলের সদস্য সচিব সজিব হোসেন মুন্না প্রমুখ। এসময় বামনা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park