1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মধ্যনগর বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের ১৬১ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি সহ ৭ জন আটক ।

  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২১ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের মাজগরা খাল থেকে ১৬১ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি, একটি স্টিল বডি নৌকা সহ ৭ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ০১টি স্টীল বডি ইঞ্জিন চালিত নৌকা সহ ১৬১ (একশত একষট্টি) বস্তা (৮০৫০ কেজি) আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি সহ ০৭ জন চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশনায় এসআই মোঃ ইসমাইল হোসেন ভূঞাঁ এর নেতৃত্বে এসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ০১/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৪.৪৫ ঘটিকার সময় মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপির বুড়িপত্তন গ্রাম সংলগ্ন জামগড়া খালের কিনারা হইতে মোঃ মুজিবুর রহমান (৪৫), পিতা-মনফর আলী, জহুরুল আলম (৪২), পিতা-আইয়ূব আলী, মোঃ কালু মিয়া (৩৩), পিতা-মোঃ রমজান আলী, মোঃ আহাদ মিয়া (৫৭), পিতা-আব্দুল আলী, সকলের গ্রাম-রূপনগর, মারুফ মিয়া (২২), পিতা-আব্দুল লতিফ, সাং-কলতাপাড়া, বিল্লাল হোসেন (৩৩), পিতা-জামাল উদ্দিন, গ্রাম গিলাগড়া, মোঃ মুক্তার হোসেন (৩৪), পিতা-খোরশেদ আলম, গ্রাম লক্ষীপুর, সকলের বাড়ি মধ্যনগর উপজেলায়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে একটি স্টিল বডি নৌকা সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, চোরাচালান মামলা প্রক্রিয়াধীন আছে, আমাদের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park