1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজংয়ে অবৈধ চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড

  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের খান সাহেবের বাড়ি মোড় থেকে অভিযান পরিচালনা করেন ৬০টি ড্রামে প্রায় ২ কোটি ৮৮ লাখ পিস নিষিদ্ধ চিংড়ি রোনু পোনা জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন খান বাড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম থেকে খুলনাগামী একটি ট্রাক তল্লাশী করে ৬০টি ড্রামে থাকা আনুমাণিক ২ কোটি ৮৮ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত অবৈধ চিংড়ির রেনু পোনাগুলো লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদারের উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park