1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে পুলিশ সুপারের কার্যালয়সহ থানাতে ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য চেয়ার সংরক্ষণ।

  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

আজ ০৪ সেপ্টেম্বর নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি চেয়ার সংরক্ষণ করা হয় এবং প্রতিটি থানায় তাদের জন্য সংরক্ষিত চেয়ার হস্তান্তর করেন।
পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন।

পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন বলেন, নড়াইল জেলা পুলিশ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। জাতির বীর সন্তানদের সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা যে চেতনা নিয়ে আমাদের এই দেশ স্বাধীন করেছিলেন তাদের সম্মান দেখানোর মাধ্যমে আমরা সেই চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। থানায় যে সব লোকজন ও সেবা প্রত্যাশী আসবেন তারা পুলিশ পরিসেবার পাশাপাশি এই চেয়ারটা দেখে অনুপ্রাণিত হবে বীর সন্তানদের কিভাবে সম্মান দেখাতে হয়। শ্রদ্ধা থেকে, সম্মান থেকে এই কাজটা আমরা করতে চেয়েছি। এটা তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

বীর মুক্তিযোদ্ধারা বলেন, নড়াইল জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের একটি ব্যতিক কর্মী এবং প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। যেটা স্বাধীনতার ৫২ বছর পরে এসে পেলাম। বীর মুক্তিযোদ্ধাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়সহ ০৪ টি থানায় বসার জন্য চেয়ার সংরক্ষণ করা হয়েছে। এটি শুধু চেয়ার নয় বা বসার একটি ব্যবস্থা নয়, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য এই আয়োজন বা ব্যবস্থা। আমরা মুক্তিযোদ্ধারা এই উদ্যোগকে স্বাগত জানাই। এটি সারা দেশের জন্য একটি বার্তা হবে বলে মনে করি।

এ সময় বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা জনাব এস বি এম সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জনাব এস এ বাকি, বীর মুক্তিযোদ্ধা জনাব তবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জনাব এ্যাড: আলমগীর সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এছাড়া জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park