1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সুনামগঞ্জে ঝড়ে হাওরে প্রাণ গেল জেলের

  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮১ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে এ ঘটনা ঘটে। নিহত জেলের নাম নুরুল ইসলাম (৪৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান ওই গ্রামের নুরুল ইসলাম, আজাহার মিয়া, সাজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া ।

রাতের প্রথম প্রহরে আবহাওয়া ভালো থাকলেও হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশে থাকা জেলেরা ছুটে এসে আজাহার মিয়া, সাজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়াকে উদ্ধার করতে পারলেও নুরুল ইসলামকে উদ্ধার করতে পারেনি। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে নিখোঁজ জেলে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই ফোর্স পাঠানো হয়েছে । স্বজনদের কোনো অভিযোগ না থাকাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park