1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইবিতে সাইন্স ক্লাবের আয়োজনে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

মো:সাব্বির খান, ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাইন্স ক্লাবের আয়োজনে ‘গবেষণা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফলিত রসায়ন ও কেমিকৌশল ইন্জিনিয়ারিং বিভাগের ১৪০ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের কী নোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ আবু হেনা মোস্তফা জামাল। আরো উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরমান হোসেন সহ কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা।

অনুষ্ঠানে কী নোট স্পিকার অধ্যাপক মো: আবু হেনা মোস্তফা জামাল বলেন- গবেষণাকে একটা ভালো প্রফেশন হিসাবে নিয়ে জীবনে সফল হওয়ার সুযোগ আছে। এছাড়াও শিক্ষার্থীদের গবেষণা শুরু করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে উক্ত সেমিনারটি প্রশ্ন-উত্তর পর্ব ও কুইজের মাধ্যমে শেষ হয়।

এ বিষয়ে সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক আরমান হোসেন বলেন, শিক্ষার্থীদের গবেষণা চর্চায় আগ্রহী করে তুলতে আমাদের এই গবেষণা বিষয়ক সেমিনার। ভবিষ্যতে এমন ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজন করে বিজ্ঞান চর্চার ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park