1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বেলকুচিতে  মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

মোঃ আশিকুল ইসলাম,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার 
সমেশপুর ও মুকুন্দগাঁতী  বাজারে মূল্য তালিকা না থাকা ও  মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফ এর নেতৃত্ব একটি টিম। 

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে দুপুর পর্যন্ত  বেলকুচি  উপজেলার বিভিন্ন বাজারে  ভোক্তা অধিকার বিরোধী অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা  হয়েছে।
  এ  অভিযানে সমেশপুর বাজারে জয়কালী মিষ্টান্ন ভান্ডারকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও দই এর মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি না থাকায় ২,০০০/- টাকা, খালেক স্টোরকে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৫,০০০/- টাকা, মুকুন্দগাতী বাজারে খোকন কনফেকশনারিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে  ৩,০০০/- টাকা এবং জুয়েল ফল ভান্ডারকে মোড়কজাত পণ্যে সর্বোচ্চ বিক্রয় মূল্য ব্যবহার না করায় ২,০০০/-  টাকাসহ সর্বমোট ১২,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park