1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সান্তাহারে ট্রাক সড়ানো নিয়ে শ্রমিককে পেটালেন আনসার সদস্যরা, বৈঠকে মিমাংসা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাফার সার গোডাউনে রাস্তা থেকে ট্রাক সড়ানো নিয়ে মারুফ হোসেন (১৯) নামের এক শ্রমিককে মারপিটের অভিযোগ উঠেছে কর্তব্যরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে সান্তাহার বাফার সার গোডাউনে ঘটনাটি ঘটে। ঘটনার পরেই শ্রমিকরা ব্যাপক উত্তেজিত হয়ে পড়ে। এরপর বাফার সার গোডাউনের কর্মকর্তা ও ট্রাক মালিক এবং ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীরা এক বৈঠকের মাধ্যমে তাদের নিয়ে আপোষ মিমাংসা করেন। অভিযুক্ত দুই আনসার সদস্য আইনুল ও মোবারক হোসেন৷ ট্রাক শ্রমিক মারুফ হোসেন যশোর জেলার চুরামনকাঠি গ্রামের ফারুক হোসেনের ছেলে।

জানা যায়, যশোর নোয়াপাড়া থেকে ট্রাকে করে সান্তাহার বাফার সার গোডাউন থেকে সার নিতে আসেন
চালক বাবুল ও হেলপার মারুফ হোসেন। ট্রাকটি হঠাৎ সদর গেট পার হতেই একটি চাকা লিকেজ হয়। তখন সদর গেটে থাকা কর্তব্যরত দুই আনসার সদস্য মোবারক হোসেন ও আইনুল তাদের সেখান থেকে ট্রাকটি সড়াতে বলেন। এসময় হেলপার মারুফ তাদের বলেন চাকা মেরামত করে ট্রাকটি সড়িয়ে নিবেন। এমন কথায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনসার সদস্যরা দলবদ্ধ হয়ে মারুফকে লাঠি দিয়ে মারধর করে। এ ঘটনায় হেলপার আহত হয়ে পড়লে তাকে নিয়ে স্থানীয় এক চিকিৎসালয়ে নিয়ে যায় শ্রমিকরা। এনিয়ে শ্রমিক ও আনসার সদস্যদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এরপর বাফার সার গোডাউনের কর্মকর্তা কর্মচারী ও ট্রাক মালিক এবং ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনার পর এক বৈঠকের মাধ্যমে তাদের মধ্যে আপোষ মিমাংসা করান বাফার সার গোডাউনের কর্মকর্তা ও ট্রাক মালিক এবং ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীরা।

এ বিষয়ে বিসিআইসি ইনচার্জ একেএম হাবিবুর রহমান জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। দুই আনসার সদস্য এবং ওই শ্রমিকের সঙ্গে বসে আপোষ মিমাংসা করা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়৷ বর্তমানে সেখানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park