1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দিরাইয়ে সাংবাদিক জাকারিয়ার উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জ সাংবাদিক সমাজের মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের আরামবাগ এলাকায় দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ছোট ভাই জাকির হোসেন জুহানের বাসায় ঢুকে উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একদল সন্ত্রাসীরা দাড়াঁলো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ ই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক রওনক আহমদ বখতের সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস।
এ সময় উপস্থিত ছিলেন,দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি রেজাউল করিম দৈনিক গণমুক্তির প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল,ইউএনবির প্রতিনিধি অরুণ চক্রবর্তী,দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হাসান চৌধুরী,চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি এড. এআর জুয়েল,খবরপত্রের প্রতিনিধি হোসাইন মোহাম্মদ শাহিন,দৈনিক জালালাবাদের প্রতিনিধি মো. জসিম উদ্দিন,দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহীদুল,দৈনিক ম্যাসেঞ্জারের প্রতিনিধি দ্বিপাল ভট্রাচার্য্য,দৈনিক যায়যায়দিনের শাল্লা উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন,দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. আব্দুল বাছিত,দৈনিক আই বার্তার শাল্লা উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও নুর উদ্দিন আহমদ প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন,জরালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকের পরিবার ভূমিদান নিয়ে প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যানের পরিবারের সাথে পূর্ববিরোধের জেরে গত ৪ সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজের দিরাই উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফকে প্রাণে হত্যার হুমকি দেন চেয়ারম্যান তার সহোদরগন। এ নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ও তার আপন ছোটভাই জাকির হোসেন জুহানের দিরাই পৌরশহরের আরামবাগের বাসায় ঢুকে উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলের নেতৃত্বে,তার সহোদর নবেল মিয়া,মেহেরাব হোসেন রুনেল ও রায়হানসহ ৮/১০জনের একটি সন্ত্রাসী দল সাংবাদিক জাকারিয়া ও তার ভাইকে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করলে ও হামলার মূল পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলসহ সকল আসামীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের স্বরাষ্ট্রমস্ত্রী ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park