1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিরাজগঞ্জ অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৬

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

শাহরিয়ার মোরশেদ সলঙ্গা( সিরাজগঞ্জ) –

সিরাজগঞ্জর কাজীপুরে অনলাইন জুয়ার এজেন্টসহ ৬ জনকে আটক করেছে র‍্যাব১২ এর সদস্যরা।

র‍্যাব জানায় ০৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১২.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানীর আভিযানিক দল-সিরাজগঞ্জের কাজিপুর থানার গোদাগাড়ী গাড়াবেড় গ্রামের মৃত আশাদুল ইসলামের বসতবাড়ির ভিতরে অভিযান চালিয়ে অবৈধ ভার্চুয়াল বেটিং/ জুয়ার সাইট ক্যাসিনো পরিচালনাকারী সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়ারীচক্রের এজেন্টসহ ৬ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৭ টি মোবাইল ফোন জব্দ করেন র‍্যাব সদস্যরা।

আটক আসামীরা হলেন-সিরাজগঞ্জের কাজিপুর থানার গোদাগাড়ী মৃত আশাদুল ইসলাম এর ছেলে রবিউল হাসান (২১),সোলায়মান হোসেনের ছেলে ফেরদৌস আলী (২৭) ও রাসেল রানা (২৩), বিলচতল গ্রামের মৃত মতিউর রহমান এর ছেলে রায়হান কবির (২৮), মৃত ইব্রাহিম হোসেন এর ছেলে সুইট রেজা (২৬), মৃত ইব্রাহিম হোসেনের ছেলে
ইলিয়াস উদ্দিন (৩৬)।

বৃহস্পতিবার বেলা ১২টার সময় সলঙ্গার হাটিকুমরুলে র‍্যাব১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব ১২ এর অধিনায়ক মো.মারুফ হোসেন বলেন-একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ ভার্চুয়াল বেটিং/ জুয়ার সাইট ক্যাসিনো পরিচালনা করে আসছিল। উক্ত সাইটগুলো পরিচালনার লক্ষ্যে বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন করাসহ অনলাইনে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে এই অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলার জন্য উৎসাহিত করত। অনলাইনে বিভিন্ন বেটিং/জুয়ার সাইটের মাধ্যমে অনলাইন জুয়াড়ীদের ভার্চুয়াল কারেন্সী সরবরাহ করতো বিনিময়ে তারা বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে ব্যবহার করে অবৈধ টাকা লেনদেন করে আসছিল। ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্র কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছে বলে জানান তিনি।

পরে আটকৃত আসামীদেরকে বিরুদ্ধে সিরাজগঞ্জের কাজিপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park