1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পবিপ্রবি’র খামার তত্ত্বাবধায়কের পিএইচডি ডিগ্রি অর্জন

  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

মোঃ ইলিয়াস উদ্দিন , দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) এগ্রিকালচারাল ফার্ম ডিভিশনের খামার তত্ত্বাবধায়ক রাহাত মাহমুদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যাগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার বিভাগের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (Bangladesh Academy of Sciences)’র ফেলো/স্কলার হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম ছিল ‘কালেকশন এন্ড ক্যারেকটারাইজেশন অব লোকাল রাইস কালটিভারস্ অব সিলেট রিজিওন’।

ড. রাহাত মাহমুদ লালমোহন সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্টারমার্কসহ প্রথম বিভাগে এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে।একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএস ডিগ্রি সম্পন্ন করেন। গত ১৭ জুন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এর ৪২ তম অধিবেশনে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পিএইচডি গবেষণা ছাড়াও ধান চাষ ও উৎপাদন প্রযুক্তির ওপর করা রাহাত মাহমুদের ৪ টি গবেষণা নিবন্ধন বিশ্বের নামকরা কয়েকটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। ‘লোকাল রাইস কালটিভারস্’ নিয়ে পিএইচডি করা ড. রাহাত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।

ড. রাহাত মাহমুদ ভোলা জেলার লালমোহন উপজেলার দ্বীপশিখা মাধ্যমিক শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর হাওলাদার ও মরহুমা খুরশিদা বেগম এর প্রথম সন্তান। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।

ইতিপূর্বে তিনি প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park