1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইবি ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ‘কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং’ সেমিনার

  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

মো:সাব্বির খান, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ‘কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং’ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ১৩৪ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ।

আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। অতিথি হিসেবে ছিলেন ইবির আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন।
ইবি ফটোগ্রাফিক সোসাইটির স্ক্রিক্ট রাইটার এন্ড হোস্ট লামিয়া হোসাইনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাছির উদ্দিন আবির, সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, মাইনুল, সাংগঠনিক সম্পাদক গালিব, দপ্তর সম্পাদক নাইম, কোষাধ্যক্ষ শামিম, সহকারী কোষাধ্যক্ষ রেজুয়ান, প্ল্যানিং এন্ড এক্সিবিশন সেক্রেটারি ইমন, শাওয়ানা, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোতালেব বিশ্বাস, বনি আমিন, এডভারটাইজিং সেক্রেটারি মাহবুবুর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কর্মশালায় কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ওয়ার্কশপের আইনি দৃষ্টিকোণের উপর আলোচনা করেন প্রফেসর ড. শাহজাহান মন্ডল। এছাড়া এর শরয়ী দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেন ড. মোহাম্মদ নাছির উদ্দীন। তিনি বলেন, ‘মানবতার জন্য দরকারী কাজ করা জায়েয এবং এটা প্রয়োজনের ভিত্তিতে বাধ্যতামূলক ও ওয়াজিব হতে পারে। মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা অবৈধ। কাজটি শরয়ী দৃষ্টিকোণ থেকে বৈধ হতে হলে তথ্যে সততা, ট্রান্সমিশনে নির্ভুলতা এবং বিষয় উপস্থাপনে বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে। কুৎসা, গীবত, পরচর্চা, কেলেঙ্কারি ও অপবাদ থেকে বিরত থাকতে হবে৷’

ক্যামেরা সেটিংস, সমসাময়িক চাহিদাসম্পন্ন ছবি, স্টোরি আইডিয়া ও রিচার্স সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ড. আব্দুল কাবিল খান। তিনি বলেন, ‘যে স্টোরি নিয়ে সমাজে কেউ কথা বলেনা সেটাই স্টোরি। তৃণমূল মানুষদের বিভিন্ন অজানা বিষয় স্টোরি হতে পারে। স্টোরি নির্বাচন করার ক্ষেত্রে সমসাময়িক চাহিদাসম্পন্ন বিষয়কে নির্বাচন করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক নির্বাচন, কোন মাধ্যমে দর্শক আপনাকে দেখবে তাও ঠিক করতে হবে।’

পরে তিনি বিভিন্ন ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করেন। ক্যামেরা সেটিংস, স্টোরির কোয়ালিটি, এফপিএস (ফ্রেম পার সেকেন্ড), ভিডিওর উপযুক্ত ফ্রেম ব্যবহার সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ফটোগ্রাফিক সোসাইটির সভাপতির বক্তব্য এবং কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park