1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজংয়ে ২২ কেজি গাঁজাসহ সিএনজি চালক গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

ফৌজি হাসান খান রিকু,
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২২ কেজি গাঁজাসহ আমির হোসেন (৩৮) নামক এক সিএনজি চালককে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের মাওয়া চৌরাস্তা থেকে গাঁজাসহ সিএনজি চালককে আটক করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। আজ (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের সময় মাওয়া চৌরাস্তা এলাকায় সিএনজিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালানোর আগেই সিএনজিতে থাকা দুইজন পালিয়ে যায়। পরে তল্লাশি করে ২২ কেজি গাঁজাসহ সিএনজি ও চালককে আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। সে সাথে আসামিকে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park