1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তিতাস প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

মো. সাকিব হোসেইন, (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার “তিতাস প্রেস ক্লাবের” সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তিতাস থানার নবাগত অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ।

শুক্রবার (১৫সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সকল সাংবাদিকদের কাছে অপরাধ মুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা চান নবাগত ওসি কাঞ্চন কান্তি দাশ।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনেক অসংগতি তুলে ধরেন যেগুলো আমরা সবাই মিলে মিশে সমাজ থেকে দূর করতে পারি। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে। এ সময় পরিচিতি পর্বে সাংবাদিকরা পেশাগত কাজে নবাগত অফিসার ইনচার্জের সহযোগিতা সহ আন্তরিকতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) মো. নয়ন মিয়া, সাংবাদিক কবির হোসেন, মো. আসলাম, হুমায়ন কবির কাজল, জুয়েল রানা, শরীফ আহমেদ সুমন, সাকিব হোসেইন, আলমগীর হোসেন, রাসেল মুন্সি, তৌফিকুল ইসলাম, নজরুল ইসলাম, কাইমুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park