1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারাবন্দীর

  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ বার পঠিত

সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা ও পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৬৫) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ সেপ্টেম্বর) আবুল কালাম আজাদের মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. নিজামুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

জেলার নিজামুদ্দিন জানান, ২০১৯ সাল থেকে কারাগারে থাকা আবুল কালাম বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিএনপি নেতা আবুল কালাম আজাদের ছেলে। মোঃ কমল জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে, আজ রোববার পাকশীর যুক্তিতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জানান তিনি

জেলখানা ও পরিবার সূত্রে জানা যায় , গত ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে রেল থানায় মামলা হয়। ২০১৯ সালে ওই মামলার রায়ে ২৫ জনকে যাবজ্জীবন, ১৩ জনকে দশ বছর কারাদণ্ড ও ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে আবুল কালাম আজাদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park