1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশা বৌলাম গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে তরুণের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম গ্রামের এক তরুণ জীবিকার তাড়নায় ঢাকায় এসে ওয়ারি থানার জয়কালী মন্দির সংলগ্ন রাস্তার নির্মাণ কাজে বিদ্যুৎ স্পর্শে নিহত হয়।
শুক্রবার দুপুর ১২ টার দিকে ঢালাই কাজ করার সময় ভূগর্ভস্থ বিদ্যুৎ এর লাইনে সাথে মাটি গর্ত করার কাজে ব্যবহৃত লোহার দন্ড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়।
মৃত তরুণের নাম মো: দেলোয়ার হোসেন। তিনি বৌলাম দক্ষিণ পাড়া গ্রামের খাস্তুক মিয়ার ২ য় ছেলে।
তাত্ক্ষণিকভাবে তার সহকর্মীগণ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের সহকর্মী মো: রহিছ মিয়া জানান, গত দুমাস যাবত সে আমাদের সাথে রাস্তা নির্মাণের কাজ করছে। আজ দুপুরে হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে। সাথে সাথে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park