1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলকলিয়ায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কলকলিয়া বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে ২২ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ আছর কলকলিয়া বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন ক্বারী মোঃ মাজিদুল হক।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান তুতি, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বিএনপি নেতা মোঃ ইউনূছ মিয়া, আব্দুল হক, আলহাজ্ব ছমেদ মিয়া, আজিজুল হক আজিবুল, আবুল মিয়া, আশিকুর রহমান, আব্দুল কাহার, আতর আলী,উকিল আলী, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ রোকন মিয়া, সহ-সভাপতি মোঃ শামসুজ্জামান, আব্দুর রউফ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক আহমেদ জিতু, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হক, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমদ ও মোজাহিদ মিয়া প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park