1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্ম যার যার, উৎসব সবার”

  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

এই শ্লোগান’কে সামনে রেখে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আসন্ন “শারদীয় দূর্গাপূজা” উপলক্ষে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনিচুর রহমান এর সভাপতিত্বে থানার অন্যান্য অফিসার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক’গণদের উপস্থিতিতে অফিসার ইনচার্জের কার্যালয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকলের অংশগ্রহণে কিভাবে আসন্ন দুর্গাপূজা সুন্দর, স্বার্থক এবং সাফল্যমন্ডিত করা যায় এই বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অফিসার ইনচার্জ সাহেব দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা চান।

এই ধরণের একটি আলোচনা সভা করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক’গণ অফিসার ইনচার্জকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park