1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ময়মনসিংহে পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার -১৯

  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতে চলমান মামলা সমুহ দ্রুত সময়ে নিষ্পত্তির লক্ষ্যে আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এর মাঝে এসআই সাইফুল ইসলাম মন্ডলের নেতৃত্বে একটি টীম আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী সাজন, এমদাদুলকে দেশীয় অস্ত্র সহ, এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইন মামলার মোঃ মাজহারুল করিমকে গ্রেফতার করে।

এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম শহরের আকুয়া বাইপাস মোড় এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী জামাত নেতা একেএম কামরুজ্জামানকে গ্রেফতার করে।

এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম বলাশপুর আবাসন এলাকা থেকে চুরি মামলার আসামী জামিল সৈয়দ জহিরুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম মন্ডলের নেতৃত্বে একটি টীম আকুয়া মাদ্রাসা কোয়াটার এলাকা থেকে মাদক মামলার আসামী মাসুদকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম পাটগুদাম মোড় থেকে মাদক মামলার আসামী মেহেদী হাসান বাবুকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম চর কালিবাড়ী এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ খায়রুল ইসলাম।

এএসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে আকুয়া হাবুন বেপারীর মোড় থেকে অন্যান্য মামলার আসামী হেলাল, বাবু, প্রান্ত, কামাল, শাহ আলম ও আক্তার, এএসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস এলাকা থেকে অন্যান্য মামলার আসামী হাফিজুল ইসলাম, ওয়াজেদুল হাসান, এএসআই সোহরাব হোসেনের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করে।

ছাড়া এএসআই আল আমিন আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামি বাবুকে গ্রেফতার করে। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park